সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

বাগদাদে নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1456728374795আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ততম বাজারে শক্তিশালী বোমার বিস্ফোরণে অন্তত ২৫ ব্যক্তি নিহত এবং বহু আহত হয়েছে। বাগদাদের উত্তর অংশে রাশিদিয়া এলাকায় অবস্থিত একটি সবজির বাজারে লোকজন যখন আজ মঙ্গলবার সকালে কেনাকাটায় ব্যস্ত ছিল তখনই এ হামলা চালানো হয়।

গত কয়েক সপ্তাহ থেকে বাগাদাদে বেশ কয়েকটি বড় সন্ত্রাসী হামলা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানী বাগদাদের কারাদা এলাকায় একটি মার্কেটে কেনাকাটার ভিড়ের মধ্যে শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হলে অন্তত ৩০০ ব্যক্তি প্রাণ হারায়। সেটি ছিলো ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর সবচেয়ে বড় রক্তক্ষয়ী হামলা। এছাড়া, গত বৃহস্পতিবার ইরাকের উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশের বালাদ শহরে সাঈদ মুহাম্মাদ বিন আলী-আল হাদি (আ.) এর মাযারের কাছে বোমা ও গুলিতে অন্তত ৩৭ জন নিহত ও ৬২ জন আহত হয়।

ইরাক বিষয়ে জাতিসংঘের বিশেষ মিশন জানিয়েছে, গত জুন মাসে ইরাকে বিভিন্ন হামলায় ৬৬২ ব্যক্তি নিহত এবং অপর ১৪৫৭ জন আহত হয়। এর মধ্যে বাগদাদেই ২৩৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ