মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাংলাদেশের পাশে থাকবো : ওবামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওবামাআর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ঢাকায় গুলশানের একটি রেস্তোরাঁয় হিংস্র সন্ত্রাসী হামলার ঘটনায় তার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেছেন।

তিনি সন্ত্রাসবাদ দমনে তার দেশের দৃঢ় অবস্থানের নীতির প্রেক্ষাপটে জাপান, বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের পাশে থাকার কথা ব্যক্ত করেন।

জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবেকে লেখা এক শোকবার্তায় ওবামা বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনে তার দেশের দৃঢ় অবস্থানের প্রেক্ষাপটে সব সময় জাপান, বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের পাশে থাকবে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুক্রবার পাঠানো এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঢাকায় একটি রেস্তোরাঁয় একজন মার্কিন নাগরিক, বাংলাদেশের সাধারণ মানুষ ও পুলিশ এবং ইতালী ও ভারতের নাগরিকসহ অনেক প্রাণহানির ঘটনার তীব্র নিন্দা জানাতে আপনার সঙ্গে আমি শরীক হচ্ছি।

তিনি বলেন, এই আক্রমণ চরম জিঘাংসারও অধিক, কারণ জাপানের নাগরিকরা বাংলাদেশের উন্নত ভবিষ্যৎ বিনির্মাণের কাজে ঢাকায় অবস্থান করছেন।
ওবামা এই হিংস্র হত্যাকাণ্ডে নিহত ৭ জাপানীর পরিবার ও বন্ধুদের কাছে আমিরিকার পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। তিনি এই হত্যাকাণ্ডে জাপানের আহত নাগরিকদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এর আগে ৩ জুলাই মার্কিন প্রেসিডেন্ট গুলশানের রেস্তোরাঁয় কাপুরুষোচিত এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ মোকাবেলায় বাংলাদেশকে যেকোন ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ওবামার এই বার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন।

মার্কিন প্রেসিডেন্টের পক্ষে জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ নির্মূলে বাংলাদেশকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর /ওএস

<