মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাপানে ‘এসইই’ সম্মেলনে যাচ্ছেন ফাইজুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

IMG_9788নিজস্ব প্রতিবেদক : নভেম্বরের ২১-২৩ জাপানের ওসাকা সিটিতে বসবে বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিষয়ক সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা তাদের নিজ নিজ দেশের গবেষণার ফলাফল তুলে ধরবেন। বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ছাত্র ফাইজুল ইসলাম।

তিনি ‘উপকূলীয় অঞ্চলে কৃষিতে লবনাক্ততার প্রভাব’ শীর্ষক তার একটি গবেষণাপত্র উপস্থাপন করবেন।

এছাড়া ২৮-২৯ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুরে অর্থনীতি, ব্যবস্থাপনা ও সমাজবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন মো: ফাইজুল ইসলাম। ‘বাংলাদেশের ভঙ্গুর জনতার খাদ্য নিরাপত্তা ও মানব উন্নয়নে বিভিন্ন সংস্থার ভূমিকা’ শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করবেন।

ফাইজুল ইসলাম জানান, বিভিন্ন সংস্থা দেশের ভারনারাবোল জনতাকে সহযোগিতা করে। সহযোগিতাগুলো কিভাবে ব্যবহার করলে সাধারণ ভঙ্গুর জনতা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। এটাই ছিল আমার গবেষণার প্রধাণ লক্ষ্য।

ফাইজুল ইসলাম গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার চৌরখুলি গ্রামে জন্মগ্রহণ করেন। নয় ভাই-বোনের মধ্যে ষষ্ঠ ফাইজুল। ২০১০ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ছাত্রজীবনের শুরু থেকেই দেশের কৃষি, কৃষি বাজারজাতকরণ, ব্যবস্থাপনা, নারী ক্ষমতায়ন, শ্রমিক ও মজুরির নানা সমস্যা নিয়ে ভাবাত ফাইজুলকে। হাত দেন গবেষণায়। এক এক করে নয়টি গবেষণা প্রকাশ করেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে।

ফাইজুল বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় পারিবার ভিত্তিক কৃষি বিপননের ভূমিকা, বাংলাদেশের অর্থকারী ফসল আলুর ‘ভেলু চেইন’ উন্নয়ন কিভাবে করা যায়, বাংলাদেশে আলুর উৎপাদন ও বাজারজাকরণ সমস্যা ও সম্ভাবনা, বাংলাদেশে ই-ব্যাংকিং পদ্ধতির সমস্যা ও সম্ভাবনা, বাংলাদেশের পর্যটক শিল্পের পরিবেশের উপর প্রভাব, বাংলাদেশের নারী ক্ষমতায়নে পারিবাবিরক মতামতের গুরুত্ব, হাকম্যান ও ওল্ডহ্যাম এর মডেল অনুসারে বাংলাদেশের গার্মেন্টস চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সন্তুষ্টির বিচার ইত্যাদি নানা গবেষণা প্রকাশিত হয়েছে। দেশের কৃষিতে সমস্যা ও সম্ভাবনা গবেষণার মাধ্যমে তুলে ধরতে চাই। এ জন্য চাই সবার সহযোগিতা।

ফাইজুল আন্তর্জাতিক খাদ্য ও কৃষি বিপনন ব্যবস্থাপনা সংস্থা(আইএফএএমএ) বাংলাদেà¦