মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পরিচয় মিলছে জঙ্গিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

samihআওয়ার ইসলাম ডেস্ক : গুলশান হামলায় নিহত ৬ জঙ্গির ছবি প্রকাশ পাওয়ার পর ধীরে ধীরে তাদের পরিচও পাওয়া যাচ্ছে। শনিবার আইএস টুইটারে হামলাকারীদের ছবি প্রকাশ করার পর পুলিশও তাদের ছবি প্রকাশ করেন। সেসব ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বের হয়ে আসতে থাকে তাদের পরিচয়।

গুলশানে হামলাকারীদের একজন মীর সামিহ মোবাশ্বির। তিনি স্কলাস্টিকা স্কুলের ছাত্র। দীর্ঘ দিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন। গত ৭ মার্চ দেশের গণমাধ্যমে তার নিখোঁজের খবর প্রকাশ হয়। সে সময় পুলিশ কর্মকর্তারাও বলেছিলেন, তারা সামিহ’র অবস্থান জানা ও উদ্ধারের চেষ্টা করছেন।

সামিহ স্কলাস্টিকা স্কুল থেকে ও-লেভেল সম্পন্ন করেছে। এ লেভেলে ভর্তি হওয়ার জন্য সে গুলশানের এমিনেন্স কোচিং সেন্টারসহ দুটি কোচিং সেন্টারে পড়ছিল। পরিবারের সঙ্গে সে বনানী ডিওএইচএসের ৫ নম্বর সড়কের ৬৮/এ বাসার ৫/বি ফ্ল্যাটে থাকতো। গত ২৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে সে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে বাসা থেকে বের হয়। যানজট থাকায় কোচিং সেন্টারের আগেই গাড়ি থেকে নেমে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে গাড়িচালক জুয়েল তাকে কোচিং থেকে আনতে গেলে তাকে আর পাওয়া যায়নি। পরে সামিহ’র বাবা মীর এ হায়াত কবীর ওই দিনই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ১৮৪৮) দায়ের করেন। পুলিশ সামিহ’র খোঁজ করতে গিয়ে গুলশান এলাকার সিসিটিভি ফুটেজে দেখতে পান সামিহ গাড়ি থেকে নামার পর একটি রিকশা নিয়ে বনানীর ১১ নম্বর সড়কের দিকে চলে যাচ্ছে।

[caption id="attachment_4780" align="alignright" width="262"]nibras2 অভিনেতা ফেরদৌসের সঙ্গে নিবরাস[/caption]

গুলশানে হামলাকারী আরেকজনের নাম নিবরাস ইসলাম। আইএসের পতাকার সামনে পোজ দেওয়া ছবি প্রকাশের পর সেই ছবির সঙ্গে চেহারার মিল পাওয়া যায় ঢাকার এক যুবকের। তার ফেসবুক বন্ধুরাই এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলছেন, এই যুবকই নিহতদের মধ্যে একজন। তবে তার পরিবার কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি যে নিহতদের মধ্যে এই যুবকও ছিল কিনা। ফেসবুকে অনেকে সাইটে প্রকাশিত ছবির পাশে যুবকের ফেসবুকে টাইমলাইন থেকে নেওয়া ছবি পাশাপাশি দিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। তাদের তথ্য যদি সত্য হয়, তাহলে ফেসবুক প্রোফাইল অনুযায়ী ওই যুবকের নাম নিবরাস ইসলাম।

ফেসুবকে তিনি নিজেকে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলে পরিচয় দিয়েছেন। তিনি এর আগে সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাও করেছেন। এর আগে তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে