সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

বাড্ডায় ভবনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

badda_fireঢাকা : রাজধানীর উত্তর বাড্ডার প্রিমিয়াম প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেনায় ব্যাপক ক্ষয়-কক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে প্লাজায় আগুন লাগে। টানা ৫ ঘণ্টা চেষ্টার পর বুধবার সকাল ৮টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, রাত তিনটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ভোর ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন পুরোপুরি নেভাতে এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।

তিনি জানান, আগুনের এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ভবনটির প্রথম চার তলায় আসবাবপত্রের দোকান ছিল। সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই ভবনের বাসিন্দারা ছাদে আশ্রয় নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে অনেককে উদ্ধার করেছেন।

/এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ