সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

গেন্ডারিয়ায় পুলিশ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahmad kaderঢাকা : খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, গেন্ডারিয়ায় মসজিদ থেকে অস্ত্র দেখিয়ে মুসল্লিদের বের করে দেয়া হয়েছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক।

সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিস ঢাকা মহানগর কর্তৃক রোজাদার পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, বর্তমান সরকারের আমলে একের পর এক ইসলাম ও মুসলমানদের উপর আঘাত করা হচ্ছে। হিন্দুদের বাঁধার কারণে পুলিশ গেন্ডারিয়ায় নির্মাণাধীন একটি মসজিদ থেকে পিস্তলের ভয় দেখিয়ে জোর করে মুসল্লিদের বের করে দিয়ে ধৃষ্টতার পরিচয় দিয়েছে। সেখানে মসজিদের অভ্যন্তরের জিনিস-পত্র তছনছ করা হয়েছে। আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এভাবে অস্ত্র আর গুলির ভয় দেখিয়ে ফিলিস্তিনী মুসলমানদের আল-আকসা মসজিদ থেকে বর্বর ইসরাইলী সৈন্যরা বের করে দেয়।

ঢাকা মহানগর সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো: আবদুল জলিল, মহানগরীর সহসাধারণ সম্পাদক খন্দকার সাহাব উদ্দিন আহমদ, তাওহিদুল ইসলাম তুহিন, হুমাযুন কবির আজাদ, আবদুর হাফিজ খসরু ও ছাত্র নেতা ইলিয়াস হোসাইন প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ