শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

মেট্রোরেলের কাজ শুরু আজ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

metto relঢাকা : রাজধানীবাসীর বহু কাঙ্ক্ষিত মেট্রোরেল নির্মাণের অংশ হিসেবে রোববার এর ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উদ্বোধনের মাধ্যমে মেট্রোরেল নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

শুক্রবার (২৪ জুন) রাতে মেট্রোরেল প্রকল্প পরিচালক মো. মোফাজ্জেল হোসেন বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগামী রোববার (২৬ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিপো এলাকায় ল্যান্ড ডেপেলপমেন্ট (ভূমি উন্নয়ন) কাজের উদ্বোধনের মাধ্যমে দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করবেন।’

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব উপস্থিত থাকবেন।

মো. মোফাজ্জেল হোসেন বলেন, ‘২০১৯ সালের মধ্যে রাজধানীবাসীর জন্য মেট্রোরেল চলাচল শুরু করবে। সেই লক্ষ্য নিয়ে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পটি বাস্তবায়নের কাজ করে যাচ্ছি।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ