শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

`ভেবেছিলাম একটা দৈনিক কাগজ করবো'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khan_ourislam24অনেক কাঠখড় পুড়িয়ে গত বর্ষার এক বৃষ্টিভেজা সন্ধ্যায় দেখা পেয়েছি দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব মাওলানা মুহিউদ্দীন খানের। তিনি তখন পল্টনে নোয়াখালী টাওয়ারের অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন। লোকজনের ভিড়ের মধ্যেই একফাঁকে টুকটাক কিছু আলোচনা হলো তার সঙ্গে। সবকথা শেষ করা যায়নি সেদিন। পরে একসময় আরো আলোচনা করা যাবে- এমন আশ্বাস দিয়ে পূর্ব নিধারিত কোন অনুষ্ঠানে হাজিরা দিতে চলে গেলেন। তারপর রোজার মৌসুমে তার অসুস্থতার খবর শুনে ফোন দিলাম দেখা করার সুযোগ পাবার আশায়। বাসায় যেতে বললেন। গেন্ডারিয়ায় খান সাহেবের বাসভবনে পৌঁছার পূর্বেই এলাকাবাসীর মুখে জানলাম তাঁর অনেক কৃতিত্বময় কাহিনী। এলাকার সবাই তাকে ‘একনামে’ চেনে বললে পুরোটা বলা হয় না। তার বাড়ি এবং বাড়ির প্রতিটি সদস্যই সেখানে বেশ পরিচিত। ইসলামি পত্রিকা, তার লেখালেখি, বর্তমান কর্মকাণ্ড এমন নানাবিধ বিষয় নিয়ে তার সঙ্গে ঘরোয়া আলাপের মতোই আলোচনা হলো। তিনি আমাদের সাথে একত্রে জোহর নামাজ পড়বেন বলে অপেক্ষা করছিলেন। বললাম, আমরা আপনার মসজিদেই নামাজ সেরে এসেছি।

মনে হলো, এখন আর জামাত করে নামাজ আদায় করতে পারবেন না বলে খানিকটা আক্ষেপ করলেন। বারান্দার একপাশে অগোছালো কয়েকটি খবরের কাগজের দিকে ইশারা করে তিনি নামাজে মশগুল হলেন। নামাজ শেষে বললেন, এ এলাকার দুইপাশের দু’টি মসজিদই আমার করা। গ্রামের বাড়িতেও একটা মসজিদ করেছি। সেখানে একটা এতিমখানাও আছে। প্রায় তিরিশজন ছেলে লেখাপড়া করে। কোনো চাঁদা-পাতি  নাই। নিজ খরচেই চালাই। মাদরাসা ছুটি হলে ঈদে-চান্দে ছাত্ররা আমার বাড়িতে, মানে ঢাকায় এই বাড়িতে এসে ওঠে।

মনযূরুল হক : এতগুলো ছাত্রের লেখাপড়ার খরচ কী করে জোগান ?
মাওলানা মুহিউদ্দীন খান : আমার বই বিক্রির টাকায় চলে যায়। ছোটবেলা মাকে হারিয়েছি তো। এতিমদের বড় যন্ত্রণা। আমার মাদ্রসায় যারা পড়ে, ওদের বেশিরভাগই একেবারে নি:স্ব।

মনযূরুল হক :  আপনার মাদরাসা কি কওমি মাদরাসা ?
মাওলানা মুহিউদ্দীন খান : হেফজখানা। সাথে মক্তব। আমি নিজে তো কওমি মাদরাসায় পড়িনি। হাদীস পড়েছি হজরত জাফর আহমাদ উসমানীর রহ. কাছে। বাংলাদেশে তিনিই প্রথম স্বাধীনতার পতাকা উত্তো