মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলামি নেতাদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khanঢাকা : বিশিষ্ট আলেমে দীন, রাজনীতিক ও সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার রাতে পৃথক বিবৃতিতে এসব প্রতিক্রিয়া জানানো হয়।

শনিবার বিকাল ৬ টা ১০ মিনিটে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। তার ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া বয়ে গেছে। বিশেষ করে ইসলামি রাজনীতিক ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিরাজ করছে স্তব্ধতা।

শনিবার সন্ধ্যায় পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ মাওলানা মহিউদ্দীন খানের অবদানকে স্মরণ করে বলেছেন, তিনি ছিলেন ইসলাম-মুসলমান, দেশ ও মাটির অতন্দ্রপ্রহরী। তিনি আমৃত্যু মানবতার যে খেদমত করে গেছেন তা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে মুসলিম উম্মাহর যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।

নেতৃবৃন্দ মাওলানা খানের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

মাওলানা মুহিউদ্দীন খানের ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি ইসলামি দলগুলো।

হেফাজতে ইসলাম বাংলাদেশ
সন্ধ্যায় এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী শোক প্রকাশ করেছেন। এছাড়া দলটির মহাসচিব মাওলানা জুনাইদ বাবুনগরীও শোক প্রকাশ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ
মাওলানা মুহিউদ্দীন খানের ইন্তেকালে গভীর শোক জানিয়ে এক বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। একই সঙ্গে দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, বর্ষিয়ান নেতা অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন এবং দলটির অন্যান্য নেতৃবৃন্দও শোক প্রকাশ করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
মাওলানা মুহিউদ্দীন খানের ইন্তেকালে শোক বার্তা পাঠিয়ে সমবেদনা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি মুফতী মুহাম্মদ ওয়াক্কাস। শোক বার্তায় তিনি মাওলানা খানের জন্য আন্তরিক মুনাজাতের আহ্বান করেছেন মুসলিম উম্মাহকে।

ইসলামী ঐক্যজোট
মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছে ইসলামী ঐক্যজোট। সন্ধ্যায় পাঠানো বিবৃতিতে দলটির চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, সহকারী মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির সংগঠন সচিব একেএম আশরাফুল হক গভীর শোক জানিয়েছেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলন
এক বিবৃতিতে মাওলানা খানের প্রতি গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্মমহাসচিব মà¦