স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মো: রেজাউল করীম বলেছেন, বিতর্কিত ও নাস্তিক্যবাদী-হিন্দুত্ববাদী শিক্ষানীতির বিরুদ্ধে বদরের চেতনায় ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এই জিহাদে মুসলমানদের বিজয় হবে। ইসলামের চির দুশমনরা পরাজিত হবে। সত্যপথের অনুসারী অল্পসংখ্যক রোজাদার মুসলমান বিশাল অস্ত্রশস্ত্রে সজ্জিত মিথ্যার অনুসারী কাফের-মুশরেক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে সত্য-মিথ্যার চিরপার্থক্য সূচনা করেছিলেন। আমরাও বদরের চেতনায় তাগুতি ও খোদাদ্রোহী শক্তির মোকাবেলায় ময়দানে অবতীর্ণ হয়েছি।
বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কুরআনের কথা বললে জঙ্গীবাদ ও মৌলবাদ আখ্যা দেয়া হয়। নাস্তিক-মুরতাদ গোষ্ঠী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাতে পাঠ্যসূচী হতে ইসলাম বাদ দিয়ে নাস্তিক্যবাদী ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠছে। এই সিলেবাস বাতিলে মুসলমানরা প্রয়োজনে জীবন ও রক্ত দিতে প্রস্তুত রয়েছে। রমজানের পর কর্মসূচী দিয়ে আন্দোলনর শুরু করা হবে।
মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা ও শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, মহানগর সাবেক সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মু. আমিনুল ইসলাম, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, ছাত্রনেতা নুরুল ইসলাম আলআমীন, দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, উত্তর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সেক্রেটারী মুহাম্মদ মোশাররফ হোসেন, বাংলà