সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গ্রেফতার বাণিজ্য হচ্ছে : আশরাফ আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ashraf aliস্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী বলেছেন, সাঁড়াশি অভিযানের নামে বিরোধী মতের লোক ও নিরীহ মানুষকে গ্রেফতার করে এক দিকে গ্রেফতার বাণিজ্য করা হচ্ছে, অপরদিকে রমজানের পরিবেশ নষ্ট হচ্ছে।

শনিবার বিকেলে মতিঝিল রহমানিয়া রুফটফ রেস্টুরেন্টে রাজনীতিবিদ, উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কিছু দিন আগে এক মিটিং এ আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষানীতিতে নাকি ইসলাম বিরোধী কিছু নেই। শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ পদে থেকে মিথ্যা কথা বলতে পারেন না। দেশের উলামায়ে কেরাম ও ইসলামী স্কলারগণ শিক্ষানীতিকে ইসলাম বিরোধী ও ধর্মহীন বলে এর প্রতিবাদ করেছে কিন্তু উনারা তার কোনো কর্নপাত করছে না। উল্টো পাঠ্যসূচীতে শিরক, কুফরী ও হিন্দুত্ববাদ বিষয় ঢুকানো হয়েছে। বর্তমান শিক্ষনীতি ও শিক্ষা আইন ঈমান হরণ ও জাতির মেরুদন্ড ভাঙ্গার শক্ত হাতিয়ার। এই শিক্ষানীতি, শিক্ষা আইন ও পাঠ্য পুস্তক থাকলে ঈমান হারা করে আগামী প্রজন্ম হিন্দু ও নাস্তিকে পরিণত হবে। এটা দেশ ও ইসলাম ধর্মের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। ৯২% মুসলমানের দেশে তা বাস্তবায়ন হতে দেয়া যায় না। সুতরাং সকল মুসলমানদের কর্তব্য তাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে ধর্মহীন শিক্ষানীতি, নৈতিকতা বিবর্জিত শিক্ষা আইন ও হিন্দুত্ববাদের পাঠ্যসূচীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা।

দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরিয়ত মাওলানা শাহ আতাউল্লাহ, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী, দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাইল নুরপুরী, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি মাওলানা হিফজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফর উল্লাহ খান, দৈনিক ইনকিলাবের সহ সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালà¦