মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফতোয়ায় খুশি ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

151213013444_sushma_swaraj_640x360_epa_nocredit (1) copyআওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে এক লাখ আলেমের সাক্ষর সম্বলিত জঙ্গি বিরোধী ফতোয়ায় খুশি ভারত সরকার।

দিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তার বাৎসরিক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলাগুলো দুর্ভাগ্যজনক ও পীড়াদায়ক উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, তার জন্য এটা অত্যন্ত খুশির খবর যে বাংলাদেশের ইসলাম ধর্মীয় নেতারা রীতিমতো ফতোয়া দিয়ে এই ধরনের হামলাকে ইসলামবিরোধী বলে বর্ণনা করেছেন। এবং লক্ষাধিক ধর্মীয় নেতা তাতে সইও করেছেন। তিনি বলেন, এর ফলে ভারত মনে করছে প্রকাশ্যে যখন এত হাজার হাজার ধর্মীয় নেতা হিন্দুদের ওপর হামলার বিরুদ্ধে সরব হতে পারেন, তখন বাংলাদেশের সরকার ও দেশের মানুষ অবশ্যই এই সব হামলার বিরুদ্ধে।

সুষমা স্বরাজ জানান, এই হামলাগুলোকে বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের ব্যর্থতা হিসেবে দেখছে না ভারত। তিনি বলেন, ‘দুই দেশের সর্বোচ্চ স্তরে এ বিষয়ে নিয়মিত আমাদের কথাবার্তা হচ্ছে। একটা কথা আমাকে অবশ্যই বলতে হবে, বাংলাদেশ সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে  চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। তিন হাজারেরও বেশি লোককে এর মধ্যেই গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনা সত্যিই খুব কঠোর পদক্ষেপ নিচ্ছেন।’

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ