সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

রমজানে সেহরি উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুব মজলিসহাবিবুল্লাহ সিরাজ : ইবাদতের মাস রমজান। রাতভর ইবাদত আর দিনভর উপাসনায় রমজান পালন করে মুমিন মন। এ রমজানে ইফতার সেহরিও এক পুণ্যময় কাজ। চারপাশে উৎসব ও আমেজে ইফতার পার্টি হলেও সাধারণত সেহরি পার্টির তেমন আয়োজন থাকে না। তবে এ অপূর্ণতাকে পূর্ণ করে দিতে প্রতিবারের মতো এবারও সেহরি পার্টির আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ খেলাফত যুব মজলিস খ-শাখা ঢাকা মহানগরীর রমজান শীর্ষক কর্মসূচি ‘সেহরি মাহফিল’। ব্যতিক্রম ধর্মী এ কর্মসূচি ইতিমধ্যে সংগঠনের সকল স্তরের কর্মীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

খতমে কুরআনের মধ্য দিয়ে শুরু হওয়া সেহরি মাহফিল সেহরি উত্তর দোয়ার মাধ্যমে শেষে হয়েছে। পূর্ব নির্ধারিত সময় রাত ১১ টায় মঞ্চের মাইকে ঘোষণা আসে খতমে কুরআনের প্রস্তুতি। পরক্ষণেই শুরু হওয়া খতমে কুরআন চলে রাত ১২.৩০ মিনিট পর্যন্ত। উপস্থিতি অনুযায়ী প্রায় ৩ খতম কুরআন সম্পন্ন হয়।

তারপর শুরু হয় আলোচনা। আলোচনায় বক্তারা বলেন, রমজানের সিয়াম সাধনায় ত্যাগ তিতিক্ষা ও কুরবানির সবক ও দাওয়াত নিতে হবে। রমজানের উপবাস, কষ্ট, দীর্ঘ নামাজ, ক্লান্ত এসবরে মধ্য দিয়ে আমাদের আত্মাকে বলিষ্টতা অর্জন করতে হবে। যদি রমজান থেকে আমরা ত্যাগ ও কুরবানির শিক্ষা নিতে পারি তাহলে আমাদের দ্বারা এই আল্লাহর দ্বীনের জন্য কিছু করা সম্ভব।

<