বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

শিশু দুষ্টুমি করলে বা কথা না শুনলে কেমন আচরণ করা উচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইন্টারনেট

বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের আচরণে নানা রকম পরিবর্তন হতে থাকে। বড় হওয়ার এই পথযাত্রায় দুষ্টুমি করাও একটি স্বাভাবিক আচরণ। কেউ কেউ একটু বেশিই দুষ্টুমি করে। কখনো কখনো এই দুষ্টুমি বা আচরণ মা-বাবাকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়, তাই তাঁরাও প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেন। শিশুর গায়ে হাত তোলেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আচরণ শিশুর ওপর মানসিক চাপ তৈরি করে, তার বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করে।

শিশুদের বোঝাতে হবে ধৈয্য ধরে
শিশুদের দুষ্টুমিও সবার ক্ষেত্রে এক রকম নয়। প্রতিটি শিশুই স্বতন্ত্র। কেউ কেউ হাতে-পায়ে চঞ্চল; স্থিরভাবে কোথাও একটানা বসতে বা দাঁড়াতে পারে না, দৌড়াদৌড়ি-লাফালাফি করতেই থাকে। আবার কেউ কেউ জিনিসপত্র ছোড়ে, ভাঙচুর করে, অযত্ন করে অথবা আচমকা কাউকে আঁচড়ে, কামড়ে দেয়, মারধর করে, থুতু দেয় ইত্যাদি। শিশুদের এসব আচরণ নিয়ন্ত্রণ করে সঠিকভাবে বড় করে তোলা অভিভাবকদের জন্য একটা বড় যুদ্ধ। শিশুরা অনেক বেশি অনুকরণপ্রিয়। তারা চারপাশে যা দেখে, তা-ই শেখে। বিশেষজ্ঞদের মতে, শিশুদের মুখে বলে যতটা না শেখানো যায়, তার চেয়ে বেশি তারা শেখে আশপাশের আচরণ দেখে। ছোটবেলায় শেখা এসব আচরণ ভবিষ্যতে সে বিভিন্ন পরিস্থিতি