বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বুক ধড়ফড় করলে কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আমাদের শরীরের হৃদ্স্পন্দনের একটি ছন্দ আছে। সুস্থ মানুষের হার্টবিট ৬০ থেকে ১০০ এর মধ্যে থাকে। তবে এই মাত্রার ছন্দপতন হলেই হৃদ্স্পন্দনের সমস্যা দেখা যায়। অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যাকে চিকিৎসার পরিভাষায় কার্ডিয়াক অ্যারিদমিয়া বলা হয়। বুক ধড়ফড় করলে তাৎক্ষণিক বিশ্রাম নিতে হবে।

আসুন জেনে নিন, বুক ধড়ফড়ের সমস্যা থেকে দূরে থাকার কিছু উপায়:

১. সুস্থ থাকতে হলে নিয়মিত ঘুমের বিকল্প নেই। কারণ সারা দিনের ক্লান্তি দূর করে ঘুম। তাই প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। কারণ পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে বা ঘুম কম হলে বুকে ধড়ফড়ানি বাড়তে পারে।

২. বুক ধড়ফড় করার একটি পরিচিত কারণ দুশ্চিন্তা। আমাদের প্রতিদিনের কাজে প্রায় সময় অনেক বেশি চাপ নিতে হয়। এই চাপের প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপর। অনেক সময় অতিরিক্ত মানসিক চাপ থেকে শুরু হয় অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা। প্রতিদিন নিয়মিত হাঁটা, শরীরচর্চা করলে এই সমস্যা থেকে দূরে থাকতে পারেন।

৩. স্বাস্থ্য ভাল রাখতে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান না করলে শরীরে নানা ধরণের সমস্যা দেখা দিতে পারে। এতে হৃদস্পন্দনের মাত্রা কমে যেতে পারে। তাই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।

৪. অতিরিক্ত ওজন শরীরের জন্য ক্ষতিকারক। শরীরের সুস্থতার জন্য বয়স এবং উচ্চতা অনুযায়ী দেহের ওজন নিয়নà§