সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

হাফেজ জামেন শহীদ রহ.: জীবন উৎসর্গ করা থানাভবনের মুজাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের থানাভবনের ইতিহাসে হাফেজ জামেন শহীদ রহ. এমন এক ব্যক্তিত্ব, যিনি বাহ্যিকভাবে ছিলেন একজন সাধারণ হাফেজে কোরআন; কিন্তু তাকওয়া, ইখলাস, সুন্নাহর অনুসরণ ও চিন্তার স্বাধীনতার ক্ষেত্রে নিজ যুগের বিশিষ্ট আলেম ও বুজুর্গদের অন্যতম হিসেবে পরিচিত ছিলেন।

ধারণা করা হয়, ১৮১৫ সালের দিকে তাঁর জন্ম। প্রাথমিক শিক্ষায় তিনি কোরআন হেফজ করেন। তবে দ্বীনি বিষয়ে গভীর অনুধাবন ও শরিয়তের বিধিবিধান সম্পর্কে তাঁর বিশেষ জ্ঞান ছিল। তিনি মিয়ানজি নূর মুহাম্মদ ঝাঁঝানভি রহ.-এর বিশিষ্ট খলিফা ও উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণনা অনুযায়ী, বায়আতের আগে মিয়ানজি নূর মুহাম্মদ তাঁকে এক লাখ ২৫ হাজার বার ‘আয়াতে কারিমা’ পাঠের আমল দেন। তিনি অত্যন্ত একাগ্রতার সঙ্গে সেই আমল সম্পন্ন করেন।