সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

লক্ষ্মীপুর মারকাযুন নূরে ১১ মাসে হাফেজ হল ১১ বছরের শিশু আফসার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হাফেজ আফসার

এগারো বছর বসয়ী আফসার বিন মোস্তাফিজ ১১ মাসেই সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করেছে।

হাফেজ আফসার লক্ষ্মীপুরের সদর থানার দালাল বাজার ইউনিয়নের নন্দনপুর গ্রামের জনাব মোস্তাফিজুর রহমানের ছেলে। আফসার সদর থানার মান্দারী পূর্ব বাজার মারকাযুন নূর আল ইসলামী মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

হাফেজ আফসারের বাবা মোতাফিজুর রহমান সন্তানের সফলতা আনন্দিত হন এবং বলেন, তার এ সফলতায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহর ইচ্ছা ছিল বলেই সে (আফসার) পূর্ণ কুরআন এতো অল্প সময়ে মুখস্থ করতে পেরেছে।

আফসারের মাদরাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মিসবাহ নূরী বলেন, শিক্ষার্থীর এমন সাফল্যে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তার জন্য দোয়া করি, সে যেন হাফেজের পাশাপাশি একজন ভালো ও যোগ্য আলেম হতে পারে।

তিনি আরো বলেন, আফসার মাত্র ১১ মাসে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এটি আমাদের বিশাল অর্জন। আফসারের এমন অর্জনে রয়েছে অদম্য আগ্রহ, তার উস্তাদদের অক্লান্ত মেহনত ও বাবা-মায়ের দোয়া।

এসময় মারকাযুন নূর মাদরাসার পরিচালক তার ছাত্র আফসার ও মাদরাসার জন্য দেশবাসির নিকট দোয়া কামনা করেন এবং দেশের সন্তানদের দায়িত্ব নিয়ে হাফেজ বানানোর আশা প্রকাশ করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ