সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

জামেয়া দারুল মা‘আরিফে প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭ মে) বিকেলে জামেয়ার কনফারেন্স হলে ‘এসো স্মৃতির অঙ্গনে মিলি প্রীতির বন্ধনে’ শ্লোগানে তা অনুষ্ঠিত হয়। 

প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক  মাওলানা আফীফ ফুরকান মাদানির সঞ্চালনায় ও পরিষদের  সভাপতি শায়খ সাইফুল্লাহ মাদানির সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে যোগ দেন শতাধিক  সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এনামুল হক মাদানি।

জামেয়া দারুল মা‘আরিফে প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতপ্রধান অতিথি হিসেবে দায়িত্বশীল ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার নায়েবে মুদীর আল্লামা ফুরকানুল্লাহ খলীল।

বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা প্রফেসর মাওলানা ড. রশীদ জাহেদ, প্রফেসর মাওলানা ড. মোস্তফা কামিল মাদানি, মাওলানা নুরুল আমীন মাদানী, মাওলানা ড.আখতার হাকীম, সহ-সভাপতি শেখ সালামতুল্লাহ মাদানি, মাওলানা ড.শোয়াইব রশীদ মক্কিসহ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলরা।

অনুষ্ঠানে বক্তারা ছাত্র পরিষদকে আরো গতিশীল করার লক্ষ্যে পরিকল্পনা কমিটি ও স্থায়ী কল্যাণ তহবিল গঠনে গুরুত্বারোপ করেন। উপস্থিত তরুণ আলেমদের দারুল মা‘আরিফের আদলে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি দ্বিনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বিশেষ তাগাদা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বোর্ড পরীক্ষা ও জাতীয় প্রতিযোগিতায় মেধাস্থান অধিকারী কৃতী ছাত্রদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ