বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। 

আগামী ২৫ নভেম্বর (বুধবার) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কওমি মাদ্রাসার আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

বাংলাদেশে মুফতি আবুল কাসেম নোমানীর সফর বাস্তবায়ন কমিটির জ্যেষ্ঠ সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তিনি এ তথ্য জানান।

মাওলানা নাসীরুল্লাহ জানান, আগামী ২৫ নভেম্বর (বুধবার) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মুফতি আবুল কাসেম নোমানী। সফরকালে