রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বেফাকের মজলিসে আমেলার বৈঠক শনিবার, আলোচনা হবে যেসব বিষয়ে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বিশেষ প্রতিনিধি-

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে আমেলার বৈঠক আগামীকাল শনিবার (২০ জুন) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় রাজধানীর কাজলায় বেফাকের নতুন অফিসে (১১ তলা ভবন) এই বৈঠক শুরু হবে। চলবে দিনব্যাপী। বৈঠকে সারাদেশ থেকে মজলিসে আমেলার সদস্যরা অংশ নেবেন। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।

আমেলার বৈঠক সম্পর্কে বেফাকের অন্যতম সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু আওয়ার ইসলামকে জানান, এটি বেফাকের নিয়মতান্ত্রিক আমেলার বৈঠক। এতে বিগত আমেলার বৈঠকের সিদ্ধান্তসমূহ অনুমোদন হবে। এছাড়া বিগত দিনে মজলিসে খাসে যেসব বিষয় আলোচনা হয়েছে সেগুলোও অনুমোদন দেওয়া হবে। বিবিধ বিষয়ে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

বেফাক সূত্রে জানা গেছে, এবারের আমেলা বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু আলোচনায় আসতে পারে। বিশেষ করে কওমি মাদরাসা সনদের সব স্তরে সরকারি স্বীকৃতির বিষয়টি আলোচিত হচ্ছে সর্বত্র। শিক্ষার্থীদের পক্ষ থেকে দিন দিন দাবি জোরালো হচ্ছে। এই অবস্থায় অভিভাবক সংগঠন হিসেবে বেফাকের ভূমিকা কী হবে; কওমি অঙ্গনের স্বকীয়তা বজায় রেখে সব মহলের চাপ কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেটা নিয়ে আলোচনা হতে পারে।

বেফাক সূত্রে জানা গেছে, মজলিসে আমেলার বৈঠকে সভাপতিত্ব করবেন বেফাকের সভাপতি মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান। বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা জাফর আহমদ পীর সাহেব ঢালকানগর, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়াসহ মজলিসের আমেলার সদস্য দেশের শীর্ষ আলেম-মুহতামিমরা উপস্থিত থাকবেন।

বেফাকের গঠনতন্ত্রে মজলিসে আমেলার ব্যাপারে বলা হয়েছে, আমেলার সদস্য সংখ্যা সর্বোচ্চ ১৬১ জন পর্যন্ত হতে পারবে। মজলিসে আমেলার সদস্য নির্বাচন ও কর্মকর্তাগণের পদ বিন্যাস মজলিসে উমুমির সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে করতে হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ