শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

প্রবীর মিত্রের ইসলাম গ্রহণের খবরটি ভিত্তিহীন: প্রবীর মিত্রের ছেলে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার (২০ নভেম্বর) সকাল থেকেই ছড়িয়ে পড়েছে একটি খবর।যেখানে দাবি করা হচ্ছে, দেশের বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। প্রমাণ হিসেবে এই অভিনেতার পুরোনো একটি সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে। 

বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে প্রবীর মিত্রের পরিবার। অভিনেতার মুসলমান হওয়ার খবরটি সত্য নয় বলে গণমাধ্যমকে জানিয়েছে তার ছেলে মিথুন মিত্র। তিনি জানান, এটি সম্পূর্ণ ভিত্তিহীন খবর। এমনটা হলে আমরাই সবাইকে জানাতাম। কেউ গুজবে কান দিবেন না।

মিঠুন আরও বলেন, ‘আমার মা মুসলিম ছিলেন। তবে বাবা তার সনাতন ধর্মই পালন করছেন। যারা এমন খবর ছড়াচ্ছেন তারা ঠিক কাজ করছেন না। বাবার মতো একজন অভিনেতার নামে এমন গুঞ্জন গ্রহণযোগ্য নয়। আমি সবার কাছে অনুরোধ করছি, না জেনে কোনো তথ্য ছড়াবেন না।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ