মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম উপজেলা পর্যায়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা জেলার প্রাথমিক শিক্ষার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই ঢাকায় বদলি হতে চান। তাদের আবেদন ও আগ্রহ দেখে মনে হয়, যেন দেশের সব বিদ্যালয়ই ঢাকায় অবস্থিত। এ কারণে বদলি কার্যক্রম উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষকরা সবাই ঢাকায় আসতে চাওয়ায় মন্ত্রণালয়ে প্রতিদিন বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। এমন পরিস্থিতিতে তার নিজের এবং প্রতিমন্ত্রীর দফতরের কাজও ব্যাহত হয়। তাই বদলি ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে।

‘অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসী এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ