বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে মাউশির নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতার বিল সাবমিট করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

সোমবার (১১ মে) মাউশির ইএমআইএস সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের আগামী ১৩ মের মধ্যে ইএমআইএস সিস্টেমের ‘MPO-EFT’ মডিউলে লগ-ইন করে এই বিল সাবমিট করতে হবে।

এতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক হিসেবে পাঠানো হচ্ছে।

মাউশি জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে আলাদা আলাদাভাবে বিল দাখিল করবেন। যদি কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করেন বা পদত্যাগ করেন, তবে বিধি মোতাবেক তাদের প্রাপ্য অংশ নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে।

অন্যদিকে, সাময়িক বরখাস্ত, বিনা অনুমতিতে অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন থাকলে, বিল সাবমিট অপশনে তা স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে।

আর বকেয়া পাওনা রয়েছে কিন্তু চলতি মাসে নিয়মিত বেতন প্রাপ্য নন— এমন শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে ‘আংশিক পেমেন্ট’ অপশনটি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে যে, প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইএফটির মাধ্যমে অর্থ পাঠানো হবে, তাই তথ্যের নির্ভুলতার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

ভুল তথ্যের কারণে কেউ অতিরিক্ত অর্থ নিলে, তা নির্ধারিত কোডে (১০৯০১০১১০১৪৩৫-১৪৪১২০২) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। বর্তমানে শুধুমাত্র আইবাস সিস্টেমে যাচাই করা বা ভ্যালিড জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে দৃশ্যমান হচ্ছে। যাদের তথ্যে এখনো ভুল রয়েছে, তা সংশোধনের পর পরবর্তীতে বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ