বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

হিফজ পরীক্ষা নিয়ে জরুরি ঘোষণা বেফাকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) আসন্ন ৫০তম কেন্দ্রীয় হিফজ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। আগামী ১৪৪৮ হিজরি সনের কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ মারহালার শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট পাঠ্যবই ও বিশেষ পাঠদান পদ্ধতি ঘোষণা করা হয়েছে।

রোববার (১০ মে) বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিফজ মারহালার শিক্ষার্থীদের জন্য বেফাক প্রণীত ‘বেফাক তাজবীদ ও মাসায়িল শিক্ষা’ বইটি পাঠ্যবই হিসেবে মনোনীত করা হয়েছে। পরীক্ষার প্রশ্নসমূহ এই নির্ধারিত বইয়ের ভেতর থেকেই করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষকদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিশু শিক্ষার্থী অল্প বয়সে হিফজ সম্পন্ন করেছে এবং নিজে বই পড়ে বিষয়বস্তু বুঝতে সক্ষম নয়, তাদের জন্য শিক্ষকদের বিশেষ যত্ন নিতে বলা হয়েছে। শিক্ষকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা নূরানী পদ্ধতির মতো নিয়মিত পাঠ ও অনুশীলনের মাধ্যমে এসব মাসয়ালা শিক্ষার্থীদের শেখান।

শিক্ষার্থীদের ‘তাকরার’ও ‘মুজাকারা’র মাধ্যমে উত্তরগুলো এমনভাবে মুখস্থ করানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা পরীক্ষার সময় পরীক্ষকের প্রশ্নের উত্তর মৌখিকভাবে অনায়াসে দিতে সক্ষম হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ