বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

জবির ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. নূরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। আগামী তিন বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন গত ১৬ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) পদে নিয়োগ পাওয়ায় তিনি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৮(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহকে পরবর্তী ৩ বছরের জন্য এই বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

আদেশে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগ আজ (৩০ মার্চ) থেকেই কার্যকর হবে এবং তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ