বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

নূরুল উলূম কুলিয়ারচরে ইফতা বিভাগ চালু, মিলবে নানা সুবিধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর, কিশোরগঞ্জ-এ খোলা হয়েছে এক বছর মেয়াদি একটি মানসম্পন্ন ইফতা বিভাগ। এর সিলেবাস যেমন খুবই মানসম্পন্ন ও যুগোপযোগী, এর উস্তাযগণও তেমনি বিজ্ঞ ও পারদর্শী। মেধাবী ও পড়ূয়া ছাত্রদের জন্য এটি হবে এক তৃপ্তিদায়ক জায়গা।

৮ শাওয়াল,  শনিবার (২৮ মার্চ) থেকে ইফতা বিভাগে ভর্তি শুরু হয়েছে।

বৈশিষ্ট্যসমূহ

১. জামিআ ইসলামিয়া ঢাকা এর ইফতা বিভাগে দীর্ঘ ষোল বছর প্রধান মুশরিফ হিসেবে দায়িত্ব পালনকারী ও বহুগ্রন্থ প্রণেতা হাফেয মাওলানা মুফতী 'সুহাইল আবদুল কাইয়ুমের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও নেগরানী।

২. সুবিশাল ও সমৃদ্ধ কুতুবখানায় সবসময় মুতালাআ করার সুব্যবস্থা।

৩. প্রত্যেক ছাত্রের জন্য ভিন্ন বিষয়ে একশো তামরীন করা বাধ্যতামূলক।

৪. এক বছরে তিন সেমিস্টার ও তিনটি ফাইনাল পরীক্ষা।

৫. সমকালীন ফিকহি মাসায়িল, ব্যাংক, বিমা, ট্যাক্স, কাস্টমস, শেয়ার বাজার, কোম্পানি ও অর্থনীতির ওপর পাঠদান।

৬. ইংরেজি ভাষা ও বাংলা সাহিত্যের ওপর বিশেষ ক্লাস।

৭. কম্পিউটার প্রশিক্ষণ।

৮. দরসের বাহিরে দৈনিক নির্ধারিত পরিমাণ মুতালাআ করা বাধ্যতামূলক।

৯. ফারায়িযের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে টাকা-পয়সা, সোনা-রূপা ও জমি বন্টন এর সকল পদ্ধতির প্রশিক্ষণ।

১০. মুশরিফ কর্তৃক প্রতিদিনের রিপোর্টখাতা প্রদর্শন।

১১. বিশেষ বিশেষ মাসায়িলের ওপর লেকচার প্রদান।

১২. ভূমি জরিপ প্রশিক্ষণ ও সরকারি সার্টিফিকেট প্রদান।

১৩. আউযানে শরইয়্যাহ এর ওপর বিশেষ দরস।

১৪. উন্নত পরিবেশ ও তিন বেলা মানসম্পন্ন খানার ব্যবস্থা।

ভর্তির যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদীসে উত্তীর্ণ ও যোগ্যতা সম্পন্ন হতে হবে।
  • মাদরাসায় সম্পূর্ণ আবাসিক থাকতে হবে।
  • ইমাম, মুআজ্জিন ও বিবাহিত ছাত্রগণ ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।

ভর্তি পরীক্ষা

মৌখিক ও লিখিত পরীক্ষার বিষয়: হিদায়া ৩য় খণ্ড, নুরুল আনওয়ার কিতাবুল্লাহ ও প্রাসঙ্গিক যেকোনো বিষয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ