বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

দেশসেরা মহিলা মাদরাসা ফাতিমাতুযযাহরায় কোটা খালি থাকা সাপেক্ষে ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ প্রায় এক দশক বেফাক ও হাইয়ায় শীর্ষ তালিকায় অন্যতম অবস্থান ধরে রাখা রাজধানীর রামপুরার ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসায় ভর্তি শুরু ৮ই শাওয়াল থেকে। প্রতিষ্ঠানটি এ বছরেও দাওরায়ে হাদিস(তাকমীল)-এর কেন্দ্রীয় পরীক্ষায় ১ম ও ৫ম মেধাস্থান অর্জন করে ধারাবাহিক সাফল্যে বজায় রেখেছে। 

এছাড়া এবছরের বেফাকের ফলাফলে দেখা যায়, বিভিন্ন মারহালার মেধাতালিকায় ১ম, ২য়, স্থানসহ মোট ৫৫টি মেধাস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ফজিলতে (মেশকাত) ৩ জন, সানাবিয়া উলিয়ায় (শরহে বেকায়া) ২য় স্থানসহ ১২ জন, মুতাওয়াসসিতায় (নাহবেমীর) প্রথম স্থানসহ ২৭ জন, ইবতিদাইয়ায় (তাইসির)-এ ১৩ জন শিক্ষার্থী এ গৌরবের স্বাক্ষর রেখেছে।

মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদ জাকির আওয়ার ইসলামকে বলেন, কোটা খালি থাকা সাপেক্ষে আগামী ৮ই শাওয়াল থেকে ১১ই শাওয়াল পর্যন্ত ফাতেমাতুযযাহরার সকল বিভাগে ভর্তি চলবে।

এছাড়া জানা যায়, নতুন ছাত্রীদের ভর্তি বাবদ ৪১০০/= নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন জামিয়া কাসেম নানুতবীর শিক্ষা সচিব ও মুহাদ্দিস মুফতি মাহমুদ জাকির । বর্তমানে ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা‘র শায়খুল হাদিস ও মুরব্বি হিসেবে আছেন মালিবাগ মাদরাসার শায়খুল হাদিস মাওলানা জাফর আহমাদ, বনশ্রী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, পীরজঙ্গি মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আবদুল আখির প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ