বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

শনিবার থেকে সব বিভাগে ভর্তি নেবে হাটহাজারী মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ২৮ মার্চ ২০২৬ শনিবার হতে সকল বিভাগ খোলা হবে। একই দিন থেকে ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন-পুরাতন সকলের ভর্তি কার্যক্রম শুরু হবে।

এবারের ভর্তি বিজ্ঞপ্তিতে নতুন ছাত্রদের জন্য বিশেষ নিয়মের উল্লেখযোগ্য হলো, ভর্তিচ্ছুক নতুন ছাত্রদেরকে সাবেক শিক্ষা-প্রতিষ্ঠানের ছাড়পত্র অথবা জামিয়ার শুভাকাঙ্ক্ষী বা নির্ভরযোগ্য কোনো আলেমের প্রত্যয়নপত্রের মূল কপি দরখাস্তের সাথে দাখিল করতে হবে। আবেদনপত্র জমা দেওয়া ও ছবিযুক্ত প্রবেশপত্র বিতরণ ৯ শাওয়াল। লিখিত ভর্তি পরীক্ষা ১২ শাওয়াল।

এছাড়া ভর্তি পরীক্ষার তিন দিনের মধ্যে উত্তীর্ণ ছাত্রদের নাম প্রকাশ করে ভর্তি ফরম বিতরণ করা হবে। শুধু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্ররাই জামিয়ায় ভর্তির সুযোগ পাবে। 

যোগাযোগ: 01814-472030


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ