বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৮৯.৯৯ শতাংশ। প্রায় ২৪ হাজার ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নেন। 

মঙ্গলবার (২৪ মার্চ) কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া এই ফলাফল প্রকাশ করে। 

এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ছাত্র ১৫,২৬৮ জন; ছাত্রী ৮,৬১৩ জন; মোট ২৩,৮৮১ জন। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকাজে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১,৪৯১ জন, অনুত্তীর্ণ ২,৩৯০ জন।

এবারের পরীক্ষায় ছাত্রীদের মধ্যে শীর্ষ দশে স্থান করে নিয়েছেন ১৩ জন শিক্ষার্থী। তারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মাদরাসার ছাত্রী। শীর্ষ দশ অর্জনকারী ছাত্রীদের তালিকা নিচে দেওয়া হলো- 
১. আসমা, ফাতেমাতুয্ যাহরা রা. রামপুরা মহিলা মাদরাসা, রামপুরা, ঢাকা, প্রাপ্ত নম্বর ৮৯৪। 
২. মোছা. ফাতিমাতুয যাহরা, দারুল কোরআন মহিলা মাদরাসা, আদিতমারী, লালমনিরহাট, প্রাপ্ত নম্বর ৮৮৩। 
৩. তাহসিনা সিদ্দীকা মারিয়া, আল-জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, উত্তরা-১০, ঢাকা, প্রাপ্ত নম্বর ৮৮১। 
৪. মোছা. মাহফুজা আক্তার, আল-জামিয়াতুত্ত্বায়্যিবাহ কওমী মহিলা মাদরাসা, আদমখানী, বানিয়াচং, হবিগঞ্জ। প্রাপ্ত নম্বর ৮৭৮। 
৫. (ক) সায়মা ইসলাম, আল জামি'আতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা শেখপাড়া, খুলনা। প্রাপ্ত নম্বর ৮৭৩। 
(খ) সাফিয়া, ফাতেমাতুয্ যাহরা রা. রামপুরা মহিলা মাদরাসা, রামপুরা, ঢাকা। প্রাপ্ত নম্বর ৮৭৩। 
৬. আবিদা খাতুন, আল জামি'আতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা শেখপাড়া, খুলনা। প্রাপ্ত নম্বর ৮৭২। 
৭. (ক) মোসাম্মদ মিতু আক্তার, দারুল হিকমাহ মহিলা মাদরাসা, আলম মার্কেট, টঙ্গী, গাজীপুর। প্রাপ্ত নম্বর ৮৭১। 
(খ) মোসা. আফরা, রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা রব্বানী নগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। প্রাপ্ত নম্বর ৮৭১। 
৮. উম্মে হাবীবা, আল-হুদা মহিলা মাদরাসা, মীরেরহাট, হাটহাজারী, চট্টগ্রাম। প্রাপ্ত নম্বর ৮৭০। 
৯. উম্মে হাবীবা, জামিআতুস সালিহাত মহিলা মাদরাসা, নন্দীপাড়া, খিলগাঁও, ঢাকা। প্রাপ্ত নম্বর ৮৬৯। 
(খ) জান্নাতুল মাওয়া রিপা, রামপুরা জাতীয় মহিলা মাদরাসা, রামপুরা, ঢাকা। প্রাপ্ত নম্বর ৮৬৯। 
১০. তাজদীদা হক লুবাবা, আয়েশা সিদ্দীকা রা. মহিলা মাদরাসা আমলিগোলা, লালবাগ, ঢাকা। প্রাপ্ত নম্বর ৮৬৬

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ