মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৭ ও ৮ শাওয়াল ভর্তি নেবে জামেআ হাকীমুল উম্মত  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা দাওরায়ে হাদিসে ছাত্রীদের ফলাফলে সেরা যে তিন মাদরাসা

​বেফাকে ফযীলতে মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের ঈর্ষণীয় ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চতর স্তর তথা ফযীলত মারহালায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর অন্যতম শীর্ষ দ্বীনি বিদ্যাপীঠ মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর। বুধবার (১৮ মার্চ) প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধাতালিকার শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন প্রতিষ্ঠানটির কৃতি ছাত্ররা।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ফযীলত মারহালায় মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের শিক্ষার্থীরা মেধাতালিকায় ৪র্থ এবং ৯ম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছেন। এই জামাত থেকে সর্বমোট ৫ জন কৃতি শিক্ষার্থী  মেধাতালিকায় নিজেদের নাম লেখাতে সক্ষম হয়েছেন।

মাদরাসার এই অসামান্য সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। 

প্রতিষ্ঠানটির মুহতামিম ও ঢালকানগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ছাত্রদের সুবিন্যস্ত তালীম-তারবিয়াতের পাশাপাশি হাতের লেখা সুন্দর করা এবং নিবিড় তদারকির কারণে প্রতি বছরই ঢালকানগর মাদরাসা এমন ঈর্ষণীয় ফলাফল উপহার দিয়ে আসছে।

​তিনি এই সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ