মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৭ ও ৮ শাওয়াল ভর্তি নেবে জামেআ হাকীমুল উম্মত  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা দাওরায়ে হাদিসে ছাত্রীদের ফলাফলে সেরা যে তিন মাদরাসা

এবারও বেফাকে শীর্ষে জামিআ রাব্বানিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৯ তম কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ১৯১জন মেধা স্থান লাভ করে বরাবরের মত শীর্ষ স্থান ধরে রেখেছে জামিআ রাব্বানিয়া আরাবিয়া।

কিতাব বিভাগে পরীক্ষার্থী: ২৫৭ জন। মেধা তালিকায়: ১৮৬ জন।

মেধাস্থানের গড়: ৭২.৩৭। এই গড় বিবেচনায় সারা দেশে বেফাকের তালিকার সর্বশীর্ষে উঠে আসে জামিআ রাব্বানিয়ার নাম।

মুতাওয়াসসিতায়: ২য়, ৩য়সহ ধারাবাহিকভাবে ২০ তম পর্যন্ত।

সানাবিয়ায়: ৭ম, ৮ম ও ১০ম।

সানাবিয়া উলয়ায়: ৪র্থ।

ফযিলতে: ২য়।

ইবতিদাইয়ায় পরীক্ষার্থী: ৯১। মেধা তালিকায়: ৮২।

মুতাওয়াসসিতায় পরীক্ষার্থী: ৬৬। মেধা তালিকায়: ৬২।

সানাবিয়ায় পরীক্ষার্থী: ৪৭। মেধা তালিকায়: ২৩।

সানাবিয়া উলয়ায় পরীক্ষার্থী: ২৬। মেধা তালিকায়: ১৩। 

ফযিলতে পরীক্ষার্থী: ২৫। মেধা তালিকায়: ০৬।

এছাড়াও হিফজুল বিভাগে ৫ জনসহ সর্বমোট ১৯১ জন মেধা তালিকায় স্থান লাভ করেছে।

এই অসাধারণ সাফল্যে জামিআর প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি নজরুল ইসলাম ভাসানী (হাফিজাহুল্লাহ) প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি জামিআর শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদেরকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি চান জামিআ রাব্বানিয়াকে আকাবের ও আসলাফের নমুনায় পরিচালনা করে এখান থেকে দক্ষ, মুহাক্কিক ও আল্লাহওয়ালা আলেম তৈরি করতে।

আগামী ৬ শাওয়াল (২৫/২৬ মার্চ) ভর্তি নেওয়া হবে। কোটা খালি থাকলে ৭ শাওয়ালও ভর্তি চলবে।

উভয় দিন সকাল ৭.৩০টা থেকে ৯টার মধ্যে ফরম সংগ্রহ করতে হবে।

যোগাযোগ: ০১৯০১৩১৬১৩৬ (তালিমাত), ০১৯০১৩১৬১৩১ (অফিস)

ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/share/18Er2KfZ6Y/?mibextid=wwXIfr

যাতায়াত: যাত্রাবাড়ী বা চিটাগাংরোড থেকে সাইনবোর্ড হয়ে জালকুড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র‌ সংলগ্ন, রব্বানী নগর।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ