
|
এবারও বেফাকে শীর্ষে জামিআ রাব্বানিয়া
প্রকাশ:
১৮ মার্চ, ২০২৬, ০৭:০৫ বিকাল
নিউজ ডেস্ক |
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৯ তম কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ১৯১জন মেধা স্থান লাভ করে বরাবরের মত শীর্ষ স্থান ধরে রেখেছে জামিআ রাব্বানিয়া আরাবিয়া। কিতাব বিভাগে পরীক্ষার্থী: ২৫৭ জন। মেধা তালিকায়: ১৮৬ জন। মেধাস্থানের গড়: ৭২.৩৭। এই গড় বিবেচনায় সারা দেশে বেফাকের তালিকার সর্বশীর্ষে উঠে আসে জামিআ রাব্বানিয়ার নাম। মুতাওয়াসসিতায়: ২য়, ৩য়সহ ধারাবাহিকভাবে ২০ তম পর্যন্ত। সানাবিয়ায়: ৭ম, ৮ম ও ১০ম। সানাবিয়া উলয়ায়: ৪র্থ। ফযিলতে: ২য়। ইবতিদাইয়ায় পরীক্ষার্থী: ৯১। মেধা তালিকায়: ৮২। মুতাওয়াসসিতায় পরীক্ষার্থী: ৬৬। মেধা তালিকায়: ৬২। সানাবিয়ায় পরীক্ষার্থী: ৪৭। মেধা তালিকায়: ২৩। সানাবিয়া উলয়ায় পরীক্ষার্থী: ২৬। মেধা তালিকায়: ১৩। ফযিলতে পরীক্ষার্থী: ২৫। মেধা তালিকায়: ০৬। এছাড়াও হিফজুল বিভাগে ৫ জনসহ সর্বমোট ১৯১ জন মেধা তালিকায় স্থান লাভ করেছে। এই অসাধারণ সাফল্যে জামিআর প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি নজরুল ইসলাম ভাসানী (হাফিজাহুল্লাহ) প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি জামিআর শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদেরকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি চান জামিআ রাব্বানিয়াকে আকাবের ও আসলাফের নমুনায় পরিচালনা করে এখান থেকে দক্ষ, মুহাক্কিক ও আল্লাহওয়ালা আলেম তৈরি করতে। আগামী ৬ শাওয়াল (২৫/২৬ মার্চ) ভর্তি নেওয়া হবে। কোটা খালি থাকলে ৭ শাওয়ালও ভর্তি চলবে। উভয় দিন সকাল ৭.৩০টা থেকে ৯টার মধ্যে ফরম সংগ্রহ করতে হবে। যোগাযোগ: ০১৯০১৩১৬১৩৬ (তালিমাত), ০১৯০১৩১৬১৩১ (অফিস) ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/share/18Er2KfZ6Y/?mibextid=wwXIfr যাতায়াত: যাত্রাবাড়ী বা চিটাগাংরোড থেকে সাইনবোর্ড হয়ে জালকুড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন, রব্বানী নগর। আইএইচ/ |