সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


আশ্বাসে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের অনশন কর্মসূচি স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া ‘আমরণ অনশন’ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। 

প্রাথমিক শিক্ষকদের মোর্চাভুক্ত সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, উপদেষ্টা মহোদয় ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের দাবি-দাওয়া পূরণে কাজ করছেন বলে জানিয়েছেন এবং পে কমিশনের সঙ্গে আলোচনার সুযোগ করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন। 

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে প্রেস ক্লাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি চলায় প্রাথমিক শিক্ষকদের অনশন শুরু হলে 'বড় ঝামেলা সৃষ্টি হবে' বলে তাদের আশ্বস্ত করা হয়। 'সার্বিক বিবেচনায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অনশন কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন,' বলেন আনিসুর রহমান।