সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


বেফাকের মেধা তালিকার ২৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো আলোর দিশারী ফাউন্ডেশন লক্ষ্মীপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায (স্টার মার্ক) প্রাপ্ত এবং মেধা তালিকায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীপুরের মেধাবী তরুণ আলেমদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম আলোর দিশারী ফাউন্ডেশন লক্ষ্মীপুর

জেলার ৩৯টি মাদরাসার প্রায় ২৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে মূল্যবান বই, সম্মাননা ক্রেস্ট এবং একটি মূল্যায়ন সার্টিফিকেট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ৩টা লক্ষ্মীপুর আল মুঈন ইসলামী একাডেমী  মিলনায়তনে মুফতি মুহাম্মদ আরাফাতের সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ নূরী ও যুগ্মসাধারণ সম্পাদক বি এম আমীর জিহাদীর সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।