শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ১৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু: শোকের ছায়া সিলেট-৩: অবিরাম ছুটছেন মাওলানা রাজু, উজ্জ্বল হচ্ছে জয়ের সম্ভাবনা জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন : তারেক রহমান আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দ্রুত চালু করার আহ্বান ইউরোচ্যামের হাতপাখা বিজয়ী হলে কাউকে বাড়িছাড়া হতে হবে না: পীর সাহেব চরমোনাই বিজয়ী হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলব: ইসলামী আন্দোলন প্রার্থী ফিরোজ ইনকিলাব মঞ্চের সমাবেশে পুলিশি হামলার নিন্দা মাওলানা আজহারীর ইশরাককে বিজয়ী করতে আহ্বান পীর সাহেব মধুপুরের চার দফা দাবিতে ফের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

স্কুলে গানের শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে- বাংলাদেশ খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগ দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এদেশের প্রাথমিক বিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। তারা কোরআন পড়তে পারে না, নামাজ সঠিকভাবে আদায়ের নিয়ম জানেনা। ধর্মীয় জ্ঞান না থাকায় সন্তান অবাধ্য ও অসৃঙ্খল হচ্ছে। ফলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ দেশের মুসলমানরা সরকারকে ট্যাক্স দিচ্ছে। রাষ্ট্রের কাজ মুসলিম সন্তানদের কুরআন শিক্ষা দেয়া। যে সরকার মুসলমানদের সন্তানকে কোরআন শিক্ষার দায়িত্ব নিতে পারেনা, সেই সরকার নাচ-গান শিক্ষার জন্য বাধ্য করবে তা দেশবাসি মেনে নিবে না। রাষ্ট্রীয় অর্থে নৃত্য ও সংগীত  শিক্ষক  নিয়োগ  দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাকে খুশি করতে চায় আমাদের বোধগম্য নয়।

মাওলানা হামিদী প্রাইমারী স্কুলগুলোতে কোমলমতি মুসলিম শিক্ষার্থীদের সহিহ শুদ্ধভাবে পবিত্র কোরআন শরীফ ও জরুরী মাসআলা-মাসায়েল ও নৈতিক শিক্ষা দেয়ার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত  আলেম শিক্ষক নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।  

১২ সেপ্টেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে প্রাইমারিতে নৃত্য ও সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক হিসাবে আলেমদের নিয়োগ দেয়ার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী ও শাহিনুর আলম চৌধুরী প্রমুখ।

 মুফতী আবুল হাসান কাসেমী অবিলম্বে এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে এবং সৃষ্টি পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে।

রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড়ে গিয়ে বৃষ্টির কারণে সমাপ্ত করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ