বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র ফেরিতে ওঠার সময় পদ্মায় তলিয়ে গেল বাস, বহু হতাহতের শঙ্কা

রাত ৮টা থেকে ঢাবির সব প্রবেশপথ সাধারণ জনগণের জন্য বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আজ সোমবার রাত ৮টা থেকে আগামী ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

বাঁধা থাকবে: শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল এবং নীলক্ষেতের দিকের প্রবেশপথ।

তবে বৈধ ঢাবি আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। এছাড়া, শিক্ষক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যরা প্রতিনিধির আইডি কার্ডের ফটোকপি প্রদর্শন করে প্রবেশের সুযোগ পাবেন।

যানবাহন নিয়ন্ত্রণ: বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত বা জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স, ডাক্তার ও রোগীর গাড়ি, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি—ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করেছে। এছাড়া, যারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বা শিক্ষার্থী নন, তারা জরুরি প্রয়োজনে প্রবেশ করতে চাইলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ