বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র ফেরিতে ওঠার সময় পদ্মায় তলিয়ে গেল বাস, বহু হতাহতের শঙ্কা শাওয়াল যেভাবে বিয়ের মাস হলো

বেসরকারি মাদরাসা স্থাপন ও স্বীকৃতির নতুন নীতিমালা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেসরকারি মাদরাসায় দাখিল ও আলিম স্থাপন, পাঠদান ও একাডেমি স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২৫ প্রকাশ করা হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে বেসরকারি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান কার্যক্রম অধিকতর গতিশীল,  স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ নীতিমালা আওতায় বেসরকারি দাখিল ১ম-১০ম, ৬ষ্ঠ-১০ম, ৯ম-১০ম ও আলিমে ৬ষ্ঠ-১২শ, ৯ম-১২শ, ১১শ-১২শ মাদরাসাগুলো জন্য প্রযোজ্য হবে।

সম্প্রতি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে।

বেসরকারি উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা) স্থাপন চালুকরণ ও স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা, ১৯৯৭ সংশোধন, সংযোজন এবং পরিমার্জন করা সমীচীন ও প্রয়োজন।

এরপ্রেক্ষিতে মাদরাসা স্থাপন, পাঠদানের অনুমতি, স্বীকৃতিসহ মাদরাসা শিক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য মাদরাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ প্রণয়ন করা হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে বেসরকারি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান কার্যক্রম অধিকতর গতিশীল, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ