বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশিত হলো মুনীরুল ইসলামের ৫ বইয়ের ‘বুদ্ধিমান সিরিজ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রকাশিত হলো বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি, বিশিষ্ট লেখক মাওলানা কবি মুনীরুল ইসলামের পাঁচ বইয়ের ‘বুদ্ধিমান সিরিজ’। প্রকাশ করেছে রাজধানীর বাংলাবাজারের অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান আনোয়ার লাইব্রেরী।

গল্প পাঠ করতে কার না ভালো লাগে। আর তা যদি হয় বুদ্ধির গল্পÑবুদ্ধিমানের গল্প, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, এমন সব মজাদার শিক্ষণীয় গল্প দিয়েই সাজানো হয়েছে এই সিরিজটি। আরও মজার ব্যাপার হলো, ভিন্ন ভিন্ন চরিত্রের সঙ্গে প্রতিটি গল্পের প্রধান চরিত্রই ‘বুদ্ধিমান ভাইয়া’। যেখানেই সমস্যা হয়েছে, সেখানেই বুদ্ধিমান ভাইয়া এসে দিয়েছেন বুদ্ধিদীপ্ত সমাধান। এজন্যই সিরিজটির নামকরণ করা হয়েছেÑ বুদ্ধিমান সিরিজ।

সিরিজের বইগুলো হলো-

১. চমৎকার ফয়সালা

২. লোভী রাজার কাণ্ড

৩. ভাগ্য গণকের দুর্ভাগ্য

৪. বন্ধু যখন চোর

৫. হেরে গেল নাস্তিক।

নন্দিত লেখক মুনীরুল ইসলাম পাঠকের সামনে এক অন্য আলোয় হাজির করেছেন সিরিজটি। পাঁচটি বইয়ে ভিন্ন স্বাদের মোট ১৩৭টি গল্প রয়েছে। গল্পগুলো পড়লে পাঠকের মাথার জট খুলবে, বুদ্ধি বাড়বে, খুঁজে পাবে সমাধানের পথ এবং বিস্তৃত হবে জানাশোনার পরিধি। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য খুব দরকারি একটি সিরিজ এটি।

সিরিজটি আনোয়ার লাইব্রেরীসহ দেশের বিভিন্ন বিক্রয় কেন্দ্রে ৫০% কমিশনে পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপে অর্ডার করেও সংগ্রহ করা যাবে। নিচে সিরিজটির প্রয়োজনীয় তথ্য দেওয়া হলো-

সিরিজের নাম : বুদ্ধিমান সিরিজ

বইসংখ্যা : ৫টি

লেখক : মুনীরুল ইসলাম

প্রকাশক : আনোয়ার লাইব্রেরী

মোবাইল : ০১৯১৩৬৮০০১০

পৃষ্ঠা : মোট ৪০০ পৃষ্ঠা [প্রতিটি ৮০ পৃষ্ঠা]

মুদ্রিত মূল্য : মোট ৯০০ টাকা [প্রতিটি ১৮০ টাকা]

বিক্রি : ৫০% কমিশনে

প্রচ্ছদ : কাজী যুবাইর মাহমুদ

-মুহাম্মদ মোস্তফা কামাল

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ