বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

কওমী ছাত্রপরিষদের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের উদ্যোগে প্রথম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ মে) রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ছাত্রপরিষদের কেন্দ্রীয় আহবায়ক মাওলানা আব্দুর রহিম ও সদস্য সচিব হাফেজ হেলাল উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রপরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা আবু তাহের জিহাদী। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যারা কুরআনের হিফজ করছে, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উত্তরাধিকারী। ইলমই একমাত্র সম্পদ, যা কবরেও সঙ্গ দেয় এবং আখিরাতে উপকারে আসে।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শায়খ আবু নোমান মাদানী , বিভাগীয় প্রধান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী; মুফতি মিঞা মো. উমর কাজী  ও মুফতি আ.স.ম. আল-আমিন, সাবেক কেন্দ্রীয় আহবায়কদ্বয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোকাররম হোসেন শামীম, মো. জাফর উল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, হিফজুল কুরআনের মতো মহৎ উদ্যোগ জাতীয় পর্যায়ে আরও বিস্তৃত করা প্রয়োজন। তারা মুসলিম উম্মাহর ঐক্য ও কুরআনভিত্তিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, দেশের আটটি বিভাগে বাছাই পর্ব শেষে জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে ক ও খ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন:

ক গ্রুপ:
১ম - মো. মুসলিম (ঢাকা)
২য় - আদনান সামী (রংপুর)
৩য় - মো. আব্দুল্লাহ (ঢাকা)

খ গ্রুপ:
১ম - আব্দুল্লাহ সালমান (চট্টগ্রাম)
২য় - রায়হান আহমদ (সিলেট)
৩য় - নাজিব আহমেদ (ঢাকা)

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা ২৮ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানপ্রাপ্তদেরকে যথাক্রমে ২০,০০০/-, ১৫,০০০/- এবং ১০,০০০/- টাকা প্রদান করা হয়। ৪র্থ থেকে ১০ম স্থান পর্যন্ত প্রতিযোগীরা ৩,০০০/- এবং ১১তম থেকে ১৫তম স্থানপ্রাপ্তরা ২,০০০/- টাকা করে পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানটি সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ