বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে দু'আ ও সবক উদ্বোধন ১৪ এপ্রিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

১৪ এপ্রিল ২০২৫ (সোমবার)  রাজধানীর কাওলাস্থ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষের দু'আ ও সবক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৪টায় মারকাযের স্থায়ী ক্যাম্পাসে (নামাপাড়া, কাওলা) এ আয়োজন শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে দাওয়াতুল হক বাংলাদেশ, আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি শাইখুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান (দা.বা.)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট আলেমে দীন, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ (দা.বা.)।

যাতায়াতের সুবিধার্থে আয়োজকরা জানিয়েছেন, রাজধানীর যেকোনো স্থান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পূর্ব পাশে অবস্থিত কাওলার রেললাইন পার হয়ে কাওলা নামাপাড়ায় পৌঁছানো যাবে। মারকাযটি ল্যাম্পস আইডিয়াল স্কুলের দক্ষিণ পাশে, মাত্র ২০০ গজ দূরত্বে অবস্থিত।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ