বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

মারকাযুল লুগায় আরবি ভাষা কোর্সে প্রশিক্ষণ নিয়েছে তিন শতাধিক শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের পবিত্র রমযানে পনেরো দিনব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। সারাদেশে থেকে আগত প্রায় তিনশ ছাত্র এই কোর্সে প্রশিক্ষণ নিয়েছে।

ভাষার সবগুলো দক্ষতাসম্বলিত এই কোর্সে ছিল শ্রবন, কথন, পঠন ও লিখনদক্ষতার ওপর সমন্বিত প্রশিক্ষণ। কোর্সের পরিচালক শায়খ মহিউদ্দীন ফারুকী বলেন, "আমাদের এই কোর্সগুলো এমনভাবে সাজানো, যেখানে একসঙ্গে ভাষার সবগুলো মৌলিক দক্ষতার ওপর নিবিড় প্রশিক্ষণ হয় এবং এর ভেতর দিয়ে আরবি ভাষার ব্যাপারে ছাত্রদের মনে জমে থাকা হীনম্মন্যতা দূর হয়।"

মারকাযের কতৃপক্ষ সূত্রে জানা যায়, কোর্সে কওমি ও আলিয়া মাদরাসা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এ্যারাবিক বিভাগের ছাত্ররা অংশগ্রহণ করেছেন। কোর্স শেষে সকল প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

এটি মারকাযের মূল কেন্দ্রে আয়োজিত ২০ তম আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স। প্রতিবছর শাবান ও রমযান মাসে ১০ দিন ও ১৫ দিনের মেয়াদে কোর্সের আয়োজন করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ