বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বেরোবি মসজিদের খতিবের পিএইচডি ডিগ্রি অর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গত ২৬ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২৬৭তম সিন্ডিকেট সভায় তাকে এই ডিগ্রি প্রদান করা হয়।

এর আগে, ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২৯তম একাডেমিক কাউন্সিলের ১৯তম সভায় তার পিএইচডি ডিগ্রি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড. রকিব উদ্দিন আহাম্মেদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের গবেষক ছিলেন।

তার পিএইচডি গবেষণার বিষয় ছিল “আল কুরআনে সময় ও সংখ্যা প্রসঙ্গ”। তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দীকী।

গবেষণা পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল হামিদ, আর বহির্বিশ্বের বিশেষজ্ঞ সদস্য ছিলেন আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ম