সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা

দারুল উলুম রামপুরায় ভর্তি শুরু ৭ শাওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রামপুরার বনশ্রীতে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসা। মাদরাসাটির মুহতামিম  মাওলানা ইয়াহইয়া মাহমূদ।

মাদরাসায় বুখারী শরীফের দরস দেন শাইখুল হাদীস আল্লামা উবাইদুল্লাহ ফারুক (শাইখুল হাদীস, দারুল উলূম রামপুরা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা) ও  তিরমিজি শরীফের দরস দেন মাওলানা মুফতি মকবুল হুসাইন (সাবেক নাযিমে তালিমাত, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা)।

ইফতার তত্ত্বাবধায়ক হিসাবে রয়েছেন মুফতি হাফিজুদ্দীন (নায়েবে মুহতামিম, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা)।

সম্প্রতি মাদরাসাটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি শুরু হবে রমজানের পর ৭ শাওয়াল থেকে।

ভর্তি চলবে যেসব বিভাগে:

  • মক্তব
  • হিফজ
  • ইবতেদায়ী-তাকমীল
  • ইফতা (এক বছর)

বৈশিষ্ট্য

অভিজ্ঞ ও দক্ষ উস্তাদগণের সার্বক্ষণিক নেগরানিতে বেড়ে ওঠার সুযোগ।
নিজস্ব ভবনে নিরিবিলি মনোরম পরিবেশে পাঠদান।
মানসম্মত খাবার পরিবেশন।
মেধাবী অসহায় ছাত্রদের এমদাদী খানার সুব্যবস্থা।

যোগাযোগ : ০১৭২১৯৪০৯৪৮, ০১৭২৮৭৭৭০৭৭, ০১৮১৯২১৯৩৭৪

ঠিকানা : ৩৮৪/২ টিভি রোড, রামপুরা, ঢাকা (টিভি সেন্টারের পিছনে)

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ