রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৫ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

‘কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদ বিন মুমতাজ, যশোর প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিস আমীর, হেফজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, বিভিন্ন কারণে মানুষের আমল নষ্ট হয় কিন্তু রাজনৈতিক ব্যবস্থার দ্বারা মুসলমানদের ঈমান নষ্ট হয়। এই জন্য মুসলমানকে আমল ঠিক করার আগে ঈমান ঠিক করতে হবে। এজন্য রাজনীতির ময়দানকে আগে সংশোধন করতে হবে। কোন মুসলমান মুসলমান থাকা অবস্থায় ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে না ।

এ সময় ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদের বিভিন্ন দিক নিয়ে কোরআন হাদিস যুক্তি আলোকে আলোচনা করেন তিনি।

বৃহস্পতিবার যশোর নোয়াপাড়া মাদরাসা ইহইয়াউল উলূম আল-ইসলামিয়া মাদ্রাসার দরসে বুখারী, দস্তারে ফযীলত ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব তিনি।  

এসময় মাওলানা মামুনুল হক আরও বলেন, ইসলামের আলোকে চলবে আগামীর বাংলাদেশ। দেশের ৯০ শতাংশ মুসলমান ইসলামী আদর্শ নিয়ে চলতে চায়। তাই বাংলাদেশ চলবে ইসলাম অনুযায়ী। কুরআন হবে আমাদের সংবিধান।

মুফতী শহীদুল ইসলাম কাসেমীর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসুম বিল্লাহ, যশোর জেলা ইমাম পরিষদের সেক্রেটারি, বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সহ সভাপতি  মাওলানা বেলায়েত হোসেন। মুফতী ওলিউল্লাহ মাহমুদ খুলনা ।

বিশেষ অতিথি হিসেবে বায়ান করেন খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের সহ-সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সভাপতি, দারুল আরকাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান। মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুরা সভাপতি নওয়াপাড়া বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা গোলাম মওলা ।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, মুফতি ইসমাইল রহমানী,বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সহসম্পাদক মুফতি রফিক শোয়াইব, বাংলাদেশ খেলাফত মজলিস যশোর  নগর  কমিটির সভাপতি মুফতি তাওহীদুর রহমান,পীরবাড়ী মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মনিরুজ্জামান,পীরবাড়ি মাদ্রাসার মসজিদের খতিব মুফতি রফিকুজ্জামান প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ