বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

খাগড়াছড়ি বায়তুল করিম মাদরাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত খাগড়াছড়ি বায়তুল করিম মাদরাসা কমপ্লেক্স ও এতিমখানায় কিরাতুল কুরআন বিভাগে  ২০২৫ সালের শিক্ষাবর্ষের (নূরানী) শিশু ও প্রথম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৫জানুয়ারি) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জালাল আহমদে পাটোয়ারী'র সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা তারিকুল ইসলামের সঞ্চালনায় দ্বীনি শিক্ষার তাৎপর্য ও গুরুত্ব তুলে বক্তব্য রাখেন সবুজবাগ জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ, মাওলানা নুরুল কবির আরমান, হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা রাশিদুল ইসলাম মোহাম্মদপুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, মহান রাব্বুল আলামিন একজন ঈমানদার ব্যক্তি বেঁচে থাকা পর্যন্ত এ পৃথিবীকে ধ্বংস করবেন না। ঈমানদার ব্যক্তি তৈরি হওয়ার প্রতিষ্ঠান হলো মাদরাসা ,অন্য কোন প্রতিষ্ঠান নয়। মাদরাসার শিক্ষার্থীদের জন্য ফেরেশতারা নুরের বিছানা বিছিয়ে দেন , গর্তের পিপীলিকা ও সমুদ্রের মৎস্য তাদের জন্য দোয়া করেন। তাই, আমাদের ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে দ্বীনি শিক্ষার কোন বিকল্প নেই।

ইসলাম, দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ