রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৫ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

বরিশালে ৩ দিন ব্যাপী নূরানী মুআল্লিমদের জোড় ১৪ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আব্দুল্লাহ কাসিম আজওয়াদ ||

বরিশালে ৩ দিন ব্যাপী নূরানী মুআল্লিমদের জোড়ের আয়োজন করেছে  নূরানী শিক্ষাবোর্ড নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন.টি.কিউ.বি)।

বরিশালের গৌরনদী অবস্থিত জামিয়া মুহাম্মদীয়া মাজীদিয়া চাঁদশী মাদরাসায় আগামী ১৪, ১৫, ও ১৬ই জানুয়ারি ২০২৫ইং রোজ মঙ্গল, বুধ ও বৃহঃবার অনুষ্ঠিত হবে এই জোড়।

এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ঘোষণা দিয়েছে বোর্ডটি।

বিজ্ঞপ্তিতে বোর্ডটি জানায়, নূরানী শিক্ষাবোর্ড নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ [এন.টি.কিউ.বি] কর্তৃক পরিচালিত বৃহত্তর বরিশাল এরিয়ার মাদরাসাসমূহের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে আগামী ১৪, ১৫, ও ১৬ই জানুয়ারী ২০২৫ইং রোজ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ৩দিন ব্যাপী মুআল্লিম জোড়ের আয়োজন করা হয়েছে।

অতএব, আগামী ১৩ই জানুয়ারী সোমবার রাতের মধ্যে আপনার/আপনাদের পরিচালিত মাদরাসার নূরানী বিভাগ বন্ধ রেখে সকল মুআল্লিমদেরকে উক্ত জোড়ে প্রয়োজনীয় বিছানাপত্র, চক, শ্লেট ও দ্বিতীয় শ্রেণির কুরআন মাজীদ সাথে নিয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

নূরানী মুআল্লিমে জোড়ে প্রশিক্ষণ প্রদান করাবেন মাওলানা কালিম উল্লাহ জামিল হুসাইন, মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আব্দুর রশিদ তারেক, মাওলানা মাহমুদ উল্লাহ (মামুন) প্রমুখ।

যোগাযোগ: মুফতী বায়েজীদ আহমদ (মোবাইল: ০১৭২৬-৪৫৫৫৩০), মাওঃ আনিসুর রহমান (০১৭১৬-১৮০৬৩৭)।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ