বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

হাইআতুল উলয়ার পরীক্ষার রুটিন প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ অধীনে কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) হাইয়াতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেইজে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত রুটিন প্রকাশ করে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। চলবে ২৪ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত। তবে ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) পরীক্ষা বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডের প্রকাশিত রুটিনে বলা হয়, পরীক্ষার্থীদের ১ম দিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে এবং পরবর্তী দিন থেকে ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে অবশ্যই উপস্থিত থাকতে হবে। কিরাআত (মৌখিক) পরীক্ষা নেগরানে আ’লার দেয়া ঘোষণা অনুযায়ী যে কোন দিন বিকালে/রাতে নেয়া হবে । কিরাআতের নম্বর মূল পরীক্ষার নম্বরের সাথে যুক্ত হবে না। সনদের জন্য কিরাআত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শর্ত ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ