বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

‘মাদরাসা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার অন্তর্ভূক্তি সহ্য করা হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ‘ট্রান্সজেন্ডার’ অন্তর্ভুক্তির প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, গত ২৩ অক্টোবর মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীর স্বাক্ষরিত নাম ও বয়স সংশোধন বিষয়ক নির্দেশিকার ৩(২) ধারায় লিঙ্গ পরিবর্তনকৃত শিক্ষার্থীর নাম পরিবর্তনের সুযোগ রেখে মাদরাসায় ট্রান্সজেন্ডার ও সমকামীতা বৈধতার পথ খুলে দিয়ে সমকামীতার বৈধতা দিয়েছেন। যা সরাসরি ইসলামবিরোধী। এমন অপকর্মের সাথে জড়িতদের ছাড় দেওয়ার সুযোগ নেই।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব বলেন, পশ্চিমা সাম্রাজ্যবাদীদের অপসংস্কৃতি ট্রান্সজেন্ডার, সমকামীতা বা লিঙ্গ পরিবর্তনের মতো বিষয়গুলো মুসলিম প্রধান দেশে চলার কোন সুযোগ নেই। যারা ট্রান্ডারের নামে সমকামীতাকে বৈধতা দিতে চায় তারা ইসলাম ও মানবতার দুশমন। কোন জীব-জানোয়ারও সমলিঙ্গের কোন পশুর সাথে মিলিত হয় না। মনুষ্যত্বহীন হায়েনা গোষ্ঠী বাংলাদেশে এই অভিশপ্ত কর্মকান্ডকে বৈধতা দিতে পশ্চিমাদের মদদপুষ্ট হয়ে কাজ করছে। তিনি হুশিয়ার করে দিয়ে বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে ভিনদেশি সাংস্কৃতির অন্তরালে ইসলামবিরোধী কর্মকান্ড চালিয়ে দেওয়ার খায়েশ পুরণ করতে দেয়া হবে না। এই অপসংস্কৃতি বাংলাদেশের জনগণের বিশ্বাস ও মূল্যবোধের বিরোধী। মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীর মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে সেই অপসংস্কৃতির বীজ বপণের উদ্যোগ নিয়েছেন। লিঙ্গ পরিবর্তন শাস্তিযোগ্য অপরাধ ৩৭৭ ধারা কার্যকর করতে হবে। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ