বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

মাসব্যাপী ‘নূরানী মুআল্লিম প্রশিক্ষণ কোর্সে’ ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর প্রতিষ্ঠিত ও প্রবর্তিত নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের মাসব্যাপী ‘নূরানী মুআল্লিম প্রশিক্ষণ কোর্সে’ ভর্তি চলছে।

ইতোমধ্যে বোর্ডটির ২ মাসব্যাপী নুরানী মু’আল্লিম আরবী প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম ১০ নভেম্বর থেকে শুরু হবে বলে জানা গেছে।

প্রধান কার্যালয় মোহাম্মদপুর কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ডটি জানিয়েছে, বোর্ডের ২ মাসব্যাপী নূরানী মু’আল্লিম আরবী প্রশিক্ষণ কোর্স শুরু হবে চলতি মাস নভেম্বরের ১০ তারিখ থেকে।

আরবী প্রশিক্ষণের জন্য ভর্তি ফি- ৯,০০০/- টাকা নির্ধারণ করা হয়েছে। প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে।

ভর্তির জন্য যেসব বিষয় লক্ষ রাখতে হবে: স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পূর্ণ কুরআন মাজিদ সহিহ-শুদ্ধভাবে তেলাওয়াতে সক্ষম হতে হবে। মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষেধ থাকবে। আইডি কার্ড অথবা জন্ম-নিবন্ধন কপি সাথে আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন ছুটি নেওয়া যাবে না। বিছানাপত্রসহ ১দিন পূর্বে প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হতে হবে।

নুরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ বোর্ডে যাতায়াতের ঠিকানা: ঢাকার যে কোন প্রান্ত থেকে শ্যামলী অথবা মোহাম্মদপুর বাসষ্ট্যান্ড নেমে শিয়া মসজিদ মোড় ২৪/বি, ব্লক-সি, রিং রোড, আদাবর মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। মোবাইল নাম্বার, ০১৭৩৩-৭১৫৬৭৮, ০১৭৬৫৪৫৫৬৩৬

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ