বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

আলিমে বেড়েছে পাসের হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। বেলা ১১টায় ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাস করেছে ৯৩.৪০ শতাংশ শিক্ষার্থী। গত বছর যা ছিল ৯০.৭৫ শতাংশ। সে হিসাবে এ বছর আলিম পরীক্ষায় পাসের হার বেড়েছে ২.৬৫ শতাংশ।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে।

আলিম পরীক্ষায় মোট ৮৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ৯০৯ জন। ৪৬ হাজার ৪৩৩ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৪২ হাজার ৭৯৩ জন। পাসের হার ৯২. ১৬। অন্যদিকে ৩৯ হাজার ১২৫ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ১১৬ জন। পাসের হার ৯৪.৮৭। অর্থাৎ আলিমে পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।

প্রসঙ্গত, এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর প্রথমে ১১ আগস্ট ও পরে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে আগস্টে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।

এলএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ